টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে সন্ত্রাস দমন ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি -৮ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এ অনুষ্ঠানের উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার গুরজিৎ সিং সান্দু। এসময় দুই দেশের বিভিন্ন পদের কর্মকর্তাগণ উপস্তিত ছিলেন। গতকাল থেকে শুরু হওয়া যৌথ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১৫ মার্চ।
উল্লেখ্য, ২০১০ সাল হতে এক বছর অন্তর অন্তর এই প্রশিক্ষণ কার্যক্রমটি পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবি/রেআ




















