দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দোকান ঘর মালিক ও তার ভাই মিলে ছুরি দিয়ে কুপিয়ে জহিরুল ইসলাম হাওলাদার (৪৬) নামে এক বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২ মার্চ ২০১৯ ইং) বিকালে হত্যার কিছুক্ষণ পরে নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরে এ খবর পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম চলছে।
এর আগে, ঐখানের স্থানীয় সময় শনিবার (২ মার্চ) বিকাল ৩টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত জহিরুল ইসলাম হাওলাদার (জহির ইসলাম) শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সাদেক হাওলাদারের ছেলে।
নিহত জহিরুল ইসলাম হাওলাদারের স্ত্রীর বড় ভাই বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন আগে আফ্রিকায় পাড়ি জমান জহিরুল। পরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো শনিবার নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন জহিরুল।
এসময় দোকানের ঘরের মালিক প্রবেশ করে এবং জহিরুলের কাছে দোকান ভাড়া বেশি দাবি করেন। ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় জহিরুল’কে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে দোকান মালিক ও তার ভাই। পরে স্থানীয়রা জহিরুল’কে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরুলের মরদেহ বর্তমানে ঐ যায়গার স্থানীয় একটি থানায় রয়েছে। তিনি তার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।
বিবি/রেআ


















