১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

কুড়িগ্রামে ট্রলি চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ইট বোঝাই ট্রলির চাপায় শাহানাজ খাতুন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৩ মার্চ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ সাহাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শাহানাজ খাতুন সর্দারপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শাহানাজ খাতুন তার মায়ের সাথে সাহাপাড়া এলাকায় তাদের জমি দেখতে আসে। এ সময় ইট বোঝায় একটি ট্রলি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অপেক্ষমান মা ও মেয়ের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই শাহানাজ খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত মাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-ঘাতক ট্রলি চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

কুড়িগ্রামে ট্রলি চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৩:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯