০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

জগন্নাথপুর সড়কে যাত্রীদের চলাচলে সীমাহীন দূর্ভোগ

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বেইলি ব্রীজ ভাঙার পর থেকে যানবাহন চলাচলে জন্য বিকল্প ডাইভারশন ১২ দিনেও নিমার্ণ কাজ শেষ না হওয়ায় এ সড়ক পথে যানবাহন ও জনসাধারন চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক পথে উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনসাধারণ জেলা সদর সহ প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন যাতায়াত করেন। গত ২০ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের নিকটে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের বেইলি ব্রীজের উপর মালবাহী ট্রাক উঠলে ব্রীজটি ভেঙ্গে যায়।

জেলা সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এলাকার যোগাযোগ ব্যবস্থার সড়কটির উপর নির্মিত ঝুঁকিপুর্ণ বেইলি ব্রীজ ভাঙ্গার পর থেকে ১২ দিন অতিবাহিত হলেও ডাইভারশনের কাজ শেষ করে যানবাহন চলাচলের স্বাভাবিক ব্যব¯’া চালু করেনি। এতে যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন।

ভুক্তভোগী যাত্রীরা বলেন, এক গাড়ি থেকে নেমে অন্য গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ কারনে গাড়ির ড্রাইভাররা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। অতিরিক্ত ভাড়া আদায় বিষয়ে গাড়ির ড্রাইভার বলেন, জগন্নাথপুরে গ্যাস পেট্রোল পাম্প নেই। অনেক দুর থেকে গ্যাস পেট্রোল আনতে হয় এজন্য একটু বেশি ভাড়া নিচ্ছি।

ডাইভারশন নিমার্ণ কাজের অগ্রগতি বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-নির্বাহী প্রকোশলী মো. মুস্তাফিজুর রহমান বলেন, ডাইভারশন নিমার্ণ কাজ দ্রুত গতিতে চলেছে। ইতিমধ্যে ডাইভারশনের দুই পাশের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। কাজ শেষ করতে আরো প্রায় ৪ দিন সময় লাগতে পারে।

বিবি/রেআ

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর সড়কে যাত্রীদের চলাচলে সীমাহীন দূর্ভোগ

প্রকাশিত : ০২:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯