সাতক্ষীরার পিকনিকের বাস কেশবপুরের খাদে পড়ে এক স্কুল ছাত্র নিহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, সাতক্ষীরা সদরের বাউকোলা হতে পিকনিকে যাওয়ার পথে কেশবপুরের শাহপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ঘটনাস্থলেই স্কুল ছাত্র সাব্বির(১০) নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আহতদের কেশবপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির সাতক্ষীরা সদরের বাউকোলা গ্রামের কামরুল ইসলামের ছেলে ও সাতানি ভাদড়া স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন বলেন, সাতক্ষীরা হতে পিকনিকগামী একটি বাস শাহপাড়া এলাকায় খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিবি/রেআ




















