১১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

গণফোরাম এমপির শপথ গ্রহণ

একাদশ জাতীয় সংসদের ২৩৬ মৌলভীবাজার-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর এর শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ ভবনে তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি এবং গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

গণফোরাম এমপির শপথ গ্রহণ

প্রকাশিত : ০১:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯