আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন কে দলীয় ভাবে একক প্রার্থী ঘোষণা করে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে চিনাখড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনীয় মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাজাহানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন।
এসময় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সাইদুর রহমান সাইদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান কল্লোল, মর্জিনা খাতুন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, মানিকহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস মল্লিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, যুবলীগ নেতা মাসুদ রানা জনি, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বিবি/জেজে





















