১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গাজীপুরে রেলওয়ে ওভারপাস উদ্বোধন

গাজীপুরের জয়দেবপুর থেকে চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক ৪ লেন উন্নীতকরণ প্রকল্পের আওতায় নির্মিত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীন লতিফপুর রেলওয়ে ওভারপাস সহ নারায়ণগঞ্জ এর কয়েকটি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ. ক. ম. মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুন্নাহার। অনুষ্ঠান শেষে গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মহোদয় অতিথিবৃন্দের হাতে গাজীপুর জেলার “জেলা ব্রান্ড বুক” তুলে দেন। তিনি গাজীপুর জেলার উন্নয়ন অগ্রযাত্রায় অতিথিবৃন্দের সহযোগিতা কামনা করেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

গাজীপুরে রেলওয়ে ওভারপাস উদ্বোধন

প্রকাশিত : ০৯:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯