পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীগ ও এর অঙ্গসংগঠন, সুজানগর পৌরসভা সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হওয়া র্যালিটি সুজানগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা ডিগ্রী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে উক্ত কলেজ চত্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহিনুজ্জামান শাহিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছা.রানুয়ারা খাতুন, থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম,পাবনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ।
এ সময় এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদ হাসান রোজ, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, সাধারণ সম্পাদক সুমন, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন পৃথকভাবেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্মবার্ষিকী পালন করে।
বিবি/জেজে




















