০২:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রসুলপুর থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। সদর থানার এসআই ওমর ফারুক, এসআই রিপন চন্দ্র দাস ও এএসআই দিদারুল ইসলাম নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জয়পুর হাটের ইছুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. আনিছুল (৩৭), আব্দুর রহমানের ছেলে মো. রতন (৩৩), মৃত খাতের আলী মন্ডলের ছেলে মো. আলেক চাঁন (৩৮)।

বুধবার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রসুলপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রমজান আলী নামের এক আসামী পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০২:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯