১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লামা তথ্য অফিসের সংবাদ সম্মেলন

লামা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তথ্য অফিস মিলনায়তনে উপজেলায় কর্মকরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং দেন, সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী। এতে মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেলা পারভিন, প্রেসকাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে সাংবাদিক মো. ফরিদ উদ্দিন, মো. নুরুল করিম আরমান, শ্রীকান্ত খগেশ প্রতি চন্দ্র খোকন, মো. রফিকুল ইসলাম, ইউছুপ মজুমদার, এম বশিরুল আলম, সাহাব উদ্দিন রিটু, তৈয়ব আলী, মো. জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ বলা হয়, সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মানে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তর করার লক্ষে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। দেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। মানুষের মাতাপিছু আয় বেড়েছে। মৃত্যুর হার কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে। সরকারী চাকুরীর ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদান এবং নারীর অধিকার সুরক্ষায় বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের মাধ্যমে মহাকাশে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এছাড়া রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, বিদ্যুৎ, বিভিন্ন ভাতা ও বৃত্তি প্রদানসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

লামা তথ্য অফিসের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯