১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ময়নামতি মেডিকেল কলেজে অটিজম দিবস পালন

‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ইং পালন করা হয়। দিবসটিকে যথাযথভাবে উদ্্যাপনের লক্ষ্যে ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল, বারপাড়া, কুমিল্লায় ব্যাপক কর্মসূচী পালন করা হয়। গত মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯ টায় বিশেষজ্ঞ চিকিৎসক সহ ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে একটি বিশাল র‌্যালী কলেজ প্রাঙ্গণ হতে চক্্বাজার মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। এর পর কলেজের ১নং গ্যালারীতে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ডা. সাইফুল ইসলাম ভূইয়া- সহকারি অধ্যাপক, মনোরোগ বিভাগ ও ডাঃ ফারহানা ইয়াসমিন- সহকারি অধ্যাপক শিশু পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ।

ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আব্দুল বাকী আনিছ ও একমি ল্যাবরেটরীজ লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব গোবিন্দ গোস্বামী।

মূল প্রবন্ধের উপর আলোচনা করেন- অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঞা, অধ্যাপক ডাঃ সৈয়দ জহিরুল ইসলাম, অধ্যাপক ডাঃ উৎপল কুমার রায়, অধ্যাপক ডাঃ কে এ মান্নান, অধ্যাপক ডাঃ সুকুমার চক্রবর্তী, অধ্যাপক ডাঃ সরল কুমার সাহা, ডাঃ মলিনা রাণী কুন্ডু ও ডাঃ মাহবুব মোর্শেদ।

কলেজের প্রায় ৭০ (সত্তর) জন নবীন ও প্রবীন চিকিৎসক সেমিনারে উপস্থিত ছিলেন। অধিকাংশ ছাত্র-ছাত্রীরা সেমিনারে উপস্থিত থেকে অটিষ্টিক শিশুদের প্রতি দায়িত্ব সম্পর্কে বিশেষ ভাবে অবহিত হয়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ময়নামতি মেডিকেল কলেজে অটিজম দিবস পালন

প্রকাশিত : ০৫:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯