০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

আড়াই ঘণ্টা পর খিলগাঁও বাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারের আগুন ভোর সোয়া ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাজধানীর বনানী, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেট ও তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারের পর এবার আগুন লাগল খিলগাঁও কাঁচাবাজারে।

গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার আগুন লাগে তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আড়াই ঘণ্টা পর খিলগাঁও বাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১০:২০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯