০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৩ শতাংশ : বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক বাংলাদেশ কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯’ প্রকাশ করেছে। সেখানে কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও ভূটান অঞ্চল) রবার্ট জে এ কথা জানান।

এর আগে গতকাল দুপুরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) পূর্ভাবাস দিয়েছিল জিডিপির প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ এবং এর কিছুদিন আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিল ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধির কথা।

এই বিষয়ে জানতে চাইলে রবার্ট জে বলেন, ‘বিশ্বব্যাংকের নিজস্ব হিসাব-নিকাশ আছে। বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান পর্যালোচনা করে বিশ্বব্যাংক মনে করছে, এ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ হবে।’

তবে বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আর্থিক সংস্কার আনতে পারলে বছর শেষে বাংলাদেশের ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে মনে করছে বিশ্বব্যাংক।

সংস্থাটি বলেছে, শিল্পখাতের উন্নয়ন ছাড়াই বিশ্বের দ্রুতগতির উন্নয়নশীল পাঁচ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। ক্রমবর্ধমান অর্থনীতিতে বাকি চারটি দেশ হলো ধারাবাহিকভাবে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভূটান এবং ভারত। জিবুতি, আইভরি কোস্ট ও ঘানার সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৩ শতাংশ : বিশ্বব্যাংক

প্রকাশিত : ০৯:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯