০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অফিস করছেন না প্রধানমন্ত্রী,সচিবালয় ভবন ঝুঁকিপূর্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে অফিস করছেন না।কারন সচিবালয়ের ১ নম্বর ভবন তুলনামূলক ভূমিকম্প ও অগ্নিঝুঁকিপূর্ণ।

সরকারের নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক সোমবার এ প্রসঙ্গ উঠে আসে। তখন ঝুঁকিপূর্ণ ভবনের সমস্যা সমাধানে আরও একটি ২০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়।

এছাড়াও সচিবালয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে বৈঠক শুরু হয়। বৈঠকে অন্যান্য বিভিন্ন প্রকল্প এবং পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

অফিস করছেন না প্রধানমন্ত্রী,সচিবালয় ভবন ঝুঁকিপূর্ণ

প্রকাশিত : ০২:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯