১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

৪০০’র মাইলফলকে মাশরাফি

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কদিন আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন আব্দুর রাজ্জাক। এবার দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট নিয়ে রাজ্জাকের পাশে বসেছেন মাশরাফি বিন মুর্তজা।

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে বল করতে নেমে চারশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি। আবাহনী লিমিটেডের জার্সিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েন জাতীয় দলের এ অধিনায়ক।

বিকেএসপির ৩ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে আজ মোহামেডানের মুখোমুখি হয় আবাহনী। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৪ রানের বড় পুঁজি পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে মাশরাফি ও মোসাদ্দেকদের বোলিং তোপে দলীয় ৬১ রানেই ৪ উইকেট হারায় মোহামেডান।

মোহামেডানের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই চারশ উইকেটের মাইলফলকে পৌঁছান মাশরাফি। এ সময় উইকেটে থাকা ইরফান শুক্করকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮৭ ম্যাচ খেলে চারশ উইকেটের মাইলফলকে পৌঁছলেন ডানহাতি এ পেসার।

গত ৪ এপ্রিল প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ২ উইকেট নেওয়ার পর লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির উইকেট সংখ্যা দাঁড়িয়েছিল ৩৯৯ তে। এরপর গত তিন ম্যাচে কোন উইকেট পাননি তিনি। চারশ ম্যাচের মাইফলকে পৌঁছার অপেক্ষা শেষ হয়েছে আজ মোহামেডানের বিপক্ষে খেলতে নেমে। এবারের চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এ নিয়ে মাশরাফির মোট উইকেট সংখ্যা ১১টি ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

৪০০’র মাইলফলকে মাশরাফি

প্রকাশিত : ০৩:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯