০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীনকে সিজেএফডি’র অভিনন্দন

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিযুক্ত হওয়ায় মো. জয়নাল আবেদীনকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র নেতৃবৃন্দ। রবিবার বাংলাদেশ সচিবালয়স্থ তাঁর কার্যালয়ে ফুল দিয়ে এ অভিনন্দন জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সাংবাদিক ফেরাম, ঢাকা (সিজেএফডি)’র সভাপতি হুমায়ুন কবির খোকন, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম-সম্পাদক ফারুক খান ও এম. মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন জসিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুল অদুদ এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তাহের ও হাবীবুর রহমান।

অভিনন্দন শেষে তাদের মধ্যে আন্তরিক পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জয়নাল আবেদীন সিজেএফডি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সংগঠণকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, তথ্য অধিদপ্তরে যোগদানের পূর্বে তিনি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে জনবিভাগে প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার, জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের এই কর্মকর্তা কুমিল্লার মুরাদনগরে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীনকে সিজেএফডি’র অভিনন্দন

প্রকাশিত : ০৩:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯