০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদকে সিজেএফডি’র অভিনন্দন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক পদে নিযুক্ত হওয়ায় বিশিষ্ট সাংবাদিক কবি জাফর ওয়াজেদকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।

বুধবার রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ পিআইবি কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দ।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র সভাপতি হুমায়ুন কবির খোকন ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক এম. মোশাররফ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরীফুল  ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আবু তাহের ও জহির আলম সিকদার।

গত ১৭ এপ্রিল এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে যোগদানের তারিখ থেকে দুই বছরের চুক্তিতে ছাত্র আন্দোলন ও ডাকসু’র এনসাইক্লোপিডিয়া বলে খ্যাত বিশিষ্ট সাংবাদিক কবি জাফর ওয়াজেদকে এ পদে নিয়োগ দেয় সরকার।

সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক জাফর ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)’র সদস্য ও সাহিত্য সম্পাদক এবং সিনেটের ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র ভারপ্রাপ্ত সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছাড়াও কর্মজীবনের বিভিন্ন সময়ে দৈনিক সংবাদ, বৈশাখী টিভি ও সিএসবি নিউজে জ্যেষ্ঠ প্রতিবেদক এবং দৈনিক মুক্তকন্ঠ, বাংলাবাজার পত্রিকা, দৈনিক মুক্তকণ্ঠ ও এনএনবি’র প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কবি জাফর ওয়াজেদ ১৯৫৮ সালের ২৩ জুন কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদকে সিজেএফডি’র অভিনন্দন

প্রকাশিত : ০৫:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯