০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন । শনিবার (২৭ এপ্রিল) বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায় ।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তাছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে গিয়েছিলেন শেখ হাসিনা।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০২:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯