০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জাতীয় স্বাস্থ্য ও সেইফটি দিবস

‘নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে পুরাতন বাসস্ট্যান্ড হবিবুর প্লাজার সামনে থেকে র‌্যালি হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে টাঙ্গাইল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মহর আলীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম আহমদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খান, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি সভাপতি খান আহমেদ শুভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জাতীয় স্বাস্থ্য ও সেইফটি দিবস

প্রকাশিত : ০২:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯