০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁতে তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন

নওগাঁ জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখের দিন যত গড়াচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে । দিনভর সূর্যের অগ্নিবান আর লু হাওয়ায় রাতের গরমে নাভিশ^াস উঠেছে সবার ।

একটানা গরমে বৃষ্টির জন্য মানুষের মধ্যে হাহাকারে পড়ে গেছে । আগুন ঝরানো সূর্যের তাপে বর্তমানে শরীরের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর মধ্যে বাতাসের আদ্রতা কমে যাওয়ায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। তীব্র রোদে পুড়ছে নওগাঁর মাটি। সবচেয়ে বেশি দুর্ভোগ এ পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। শিশু,অসুস্থ ও বয়ষ্ক মানুষদের দুর্ভোগের সীমা নেই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে দুর্ভোগ চরমে পৌছাচ্ছে। বিদ্যুৎ না থাকলে পানি সরবরাহ ও বন্ধ হয়ে যায়। তখন গরম, বিদ্যুৎ ও পানির অভাব এই তিন সমস্যায় পড়তে হচ্ছে। এসব কারনে বিকেল হতেই একটু প্রশান্তি পাওয়ার আশায় মানুষ ছুটে যাচ্ছে নদী-নালা,খাল-বিলের ধারে ।

আবহাওয়া পর্যবেক্ষনাগারের পর্যবেক্ষক জানান, প্রায় ১০ দিন থেকে নওগাঁ অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। গতকাল রবিবার ২৮শে এপ্রিল নওগাঁতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । ভারি বৃষ্টিপাত না হলে এই তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। আগামী ২৪ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা ও নেই। নওগাঁয় সর্বশেষ বৃষ্টি হয়েছিল গত ২১শে এপ্রিল ৮দশমিক ২মিলিমিটার।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নওগাঁতে তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন

প্রকাশিত : ০৬:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯