০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে জোড়া খুন মামলার আসামি নিহত

সাতক্ষীরার কালীগঞ্জে সন্ত্রাসীদের দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে জোড়া খুন মামলার আসামি
নোভা সরদার (৫৫) নামে এক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নোভা সরকার কালীগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের ঠাণ্ডাই সরদারের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, রোববার ভোরে তিনি খবর পান যে, সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা লাশটি শনাক্ত করতে না পেরে গ্রামবাসীর সহায়তা নেন তিনি।

গ্রামবাসী তাকে শনাক্ত করে জানান- ওই ব্যক্তির নাম নোভা সরদার। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, রামদা ও বোমা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, থানার রেকর্ডপত্র ঘেঁটে জানা গেছে- নোভা সরদার একজন ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে জোড়া খুন, চার হত্যা মামলাসহ ১৬টি মামলা রয়েছে। পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছিল।

প্রাথমিক তদন্তে ওসি জানান, কোনো কারণবশত দুই গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটতে পারে। আর এই ঘটনাতেই নিহত হয়েছেন নোভা।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধাংশু কুমার জানান, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি কাজ সেরে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে জোড়া খুন মামলার আসামি নিহত

প্রকাশিত : ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯