“বুড়িচং উপজেলার মোরশেদা বেগম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সেমিনার সম্পন্ন হয়েছে । বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ,বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবু ছালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও অগ্রণী ব্যাংক, আমড়াতলী ইউনিয়ন(বরুড়া) শাখার ব্যবস্থাপক আরিফুর রহমান,সাবেক সভাপতি ইকরাম হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আবুল বাশার,সাজ্জাদ হোসেন।
এছাড়াও সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে মাদকের কুফল ও মাদক থেকে রক্ষার বিভিন্ন উপায় তুলে ধরেন।অনুষ্ঠানের প্রধান অতিথি আবু ছালেক সেলিম রেজা সৌরভ বলেন ” সামাজিক দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে সকল সমাজিক কাজ করে যাচ্ছে সত্যিই তা প্রশংসনীয়। মাদকমুক্ত বুড়িচং গঠনে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।” সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সৌরভ বলেন, “বিএসএ সব সময়ই বুড়িচং-এর ছাত্র-ছাত্রীদের কল্যানে কাজ করে থাকে। এরই অংশ হিসেবে এই সেমিনার। আমরা চাই মাদকমুক্ত একটি সুন্দর সমাজ। এখানে উপস্থিত শিক্ষার্থীরা আমাদের কথা দিয়েছে তারা নিজেরা কখনো মাদক স্পর্শ করবে না পাশাপাশি তাদের পরিচিত কেউ মাদকাসক্ত থাকলে তাদেরকে এর কুফল সম্পর্কে অভিহিত করবে।এই সেমিনারের ফলে যদি একজনও উপকৃত হয় তাহলেই আমাদের সার্থকতা।
বিবি/ ইএম




















