পাবনার সুজানগরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে খোশ আমদেদ পবিত্র মাহে রমযান ১৪৪০ হিজরী উপলক্ষে রমযানের পবিত্রতা ও সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায় শীর্ষক আলোচনা সভা এবং র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র্যালি শেষে সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
শাহীন বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে সবাইকে সজাগ হতে হবে, দ্রব্য মূল্য স্থিতিশীলতা সহ খাদ্যে ভেজাল ওজনে সঠিক মাপ দিতে বিক্রেতাদের রমযানের পবিত্রা রক্ষা করতে বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, এ ফাউন্ডেশনে যারা রয়েছেন তাদের সবাইকে সুনামের সাথে নিজ নিজ এলাকায় রমজানের পবিত্রা রক্ষার্থে কাজ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার জহুরুল ইসলাম, শাহীনুর রহমান, উজ্জল হোসেন, আলমগীর কবির, আব্দুল মতিন, আবুল কালাম, আইয়ুব আলী, আব্দুল লতিফ, আব্দুল কুদ্দুস প্রমুখ।
বিবি/জেজে




















