০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

নোয়াখালীতে বাস খালে পড়ে নিহত ৩

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছে। এসময় আরো অন্তত ২০ জন আহত হয়।

চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সীর রাস্তার মাথায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটখিল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জননী পরিবহনের বাসটি চাটখিল থেকে রমগঞ্জে যাচ্ছিল। বাসে ৩৫ জনের মতো যাত্রী ছিল। মুন্সীররাস্তার মাথায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে।

তিনি বলেন, ওই বাসের অন্তত ২০ জন আরোহীকে আহত অবস্থায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে সেখান থেকে পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে।

বিবি/জেজে

ট্যাগ :

এমন ভুল না করলেও পারতাম : শাকিব খান

নোয়াখালীতে বাস খালে পড়ে নিহত ৩

প্রকাশিত : ১২:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯