০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

লামায় ট্রাক-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বান্দরবানের লামায় ট্রাকের সঙ্গে টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ফাসিঁয়াখালি উইনিয়নের ২নং ওয়ার্ডের পালকিরমুখ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমা খাতুন (৭০), মোহাম্মদ ইব্রাহিম (১৬) ও আবু তালেব (১৭)। তবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নের পালকিরমুখ এলাকায় ব্যাটারিচালিত একটি টমটম গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন ও আহত হন টমটমের আরও ৫ জন যাত্রী।

ফাসিঁয়াখালি উইনিয়নের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, পালকির মুখ থেকে ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি টমটম গাড়ি দোলাহাজার যাওয়ার পথে মালবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং ৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চকরিয়ার ডুলাহাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি আপ্লেলা রাজু নাহা জানান, ট্রাকের চাপায় টমটমের ৩ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লামা থানায় একটি মামলা হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

লামায় ট্রাক-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০৮:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯