গাজীপুরের শ্রীপুরে গত কয়েকদিন যাবত ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই এবং অসহনীয় লোডশেডিংয়ে মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিভিন্ন স্থানে এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করছেন। শুক্রবার বিকাল ০৫:০০টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় ওড়ালসেতুর নিচে মানববন্দন করেছে ভুক্তভোগি কয়েক শতাধিক লোকজন। মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার নিরসন না করা হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
এসময় বক্তারা বলেন দেশ যখন উন্নয়নের মহাসড়কে ঠিক তখনই এক অশুভ শক্তির কালো ছায়া অম্লান করে দিচ্ছে সরকারের বিদ্যুৎ অর্জনকে । বর্তমানে মাথাপিছু প্রায় ৫০০ কেঃভিঃ বিদ্যুৎ উৎপাদন হওয়া সত্তেও রমযান মাসে তার উপর প্রচন্ড গরমে ঠিক এই মুহুর্তে ঘন ঘন লোডশেডিং সরকারের সকল অর্জনকে নস্ট করে দিচ্ছে । আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু অযোগ্য ও অক্ষম কর্তাব্যক্তিদের কারনে আজ অন্ধকারাচ্ছন্ন গোটা অঞ্চল । মুসলিম ধর্মের অন্যতম প্রধান ইবাদত রোজার মাসে সেবার পরিবর্তে চরম গাফিলতি করা হচ্ছে । যা একটি আধুনিক মানবিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার বড় অন্তরায় ।
পরে গনস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের কাছে গ্রাহকরা বিদ্যুৎ সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য স্মারকলিপি দেওয়ার ঘোষনা দেন ।
মানববন্ধনে জামাল উদ্দিনের সভাপতিত্বে ও তানভীর আহমেদ এবং মহিদুল আলম চঞ্চলের সঞ্চালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন- গাজীপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল,দৈনিক দুর্নীতি দমন শ্রীপুর উপজেলার সভাপতি মোঃ সাইদ চৌদরী,শ্রীপুর উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি মাসুদ রানা,দৈনিক আমাদের শ্সময় প্রতিনিধি ফয়সাল খান,দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সিহাব খান,দৈনিক গনমাধ্যমের সদস্য মেজবাহ,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব প্রমুখ ।
বিবি/ ইএম




















