০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

সাতক্ষীরার কুশখালী সীমান্তে ভারতের দুবলিতে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি কবিরুল ইসলাম (৩২) নামে এক যুবকের হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।

শুক্রবার মধ্যরাতে নির্যাতনের পর তাকে সাতক্ষীরার কুশখালি সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় রেখে যাওয়া হয়। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কবিরুলের ভাই জানান, কবিরুল বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় চা পাতাসহ অন্যান্য চোরাচালান সামগ্রী নিয়ে আসার সময় বিএসএফের নজরে পড়ে। বিএসএফ তাকে মারপিট করে। পরে তার মুখে পেট্রোল ঢেলে দেয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ সীমান্তে রেখে যাওয়া হয়।

কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, কবিরুল চা পাতা আনতে ভারতে গিয়েছিল। বিএসএফ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পরে মুখে পেট্রোল ঢেলে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তার দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রোল ঢেলে দেয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার লাশের ময়নাতদন্ত করা হবে।

এদিকে বিজিবির কুশখালি বিওপির নায়েক সুবেদার আরিফ বিবার্তাকে বলেন, এমন কোনো ঘাটনা সম্পর্কে আমার জানা নেই।

অপরদিকে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ঘটনাটি আমিও শুনেছি। হাসপাতালে লোক পাঠিয়েছি। তবে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয়। এমনকি ঘটনাটি ভারতীয় এলাকারও নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে দেখতে হবে তার মৃত্যুর প্রকৃত কারণ কি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ০১:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯