১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

দুর্গম অঞ্চলে বিশেষ ভাতা সর্বোচ্চ ৫০০০ টাকাএবং সর্বনিম্ন ১৬৫০টাকা

হাওর, দ্বীপ বা চর উপজেলা হিসেবে ঘোষিত দুর্গম অঞ্চলের ১৬টি উপজেলায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মাসিক সর্বোচ্চ পাঁচ হাজার এবং সর্বনিম্ন এক হাজার ৬৫০ টাকা বিশেষ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০১৫ সালের জাতীয় বেতন কাঠামো অনুযায়ী এসব ভাতা নির্ধারণ করে রোববার (১২ মে) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি গত ৫ মে স্বাক্ষরিত হওয়ায় ৫ মে থেকে এসব ভাতা কার্যকর ধরা হয়েছে।

দুর্গম বিবেচনায় কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী এবং ভোলার মনপুরাকে গত ১৯ ফেব্রুয়ারি হাওর, দ্বীপ বা চর উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাকে হাওর, দ্বীপ বা চর উপজেলার হিসেবে ঘোষণা করে সরকার।

সূত্র জানায়, ১৬ উপজেলায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ভাতা চালুর জন্য গত ৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবকে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

বর্তমান নিয়মে পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় নিযুক্ত সকল সরকারি কর্মচারী মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ তিন হাজার টাকা এবং অন্যান্য উপজেলায় মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পাহাড়ি ভাতা দেয়া হয়।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলের ৮টি আসনে ১০৬৩ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু

দুর্গম অঞ্চলে বিশেষ ভাতা সর্বোচ্চ ৫০০০ টাকাএবং সর্বনিম্ন ১৬৫০টাকা

প্রকাশিত : ০৪:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯