আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ছাত্র সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত তালিকা গণমাধ্যমের হাতে পৌঁছায়। এর আগে, পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদের রয়েছেন ৬১ জন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১১ জন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ১১জন।তার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের নবগঠিত পূর্নাঙ্গ কমিটিতে মতলব উত্তরের কৃর্তি সন্তান মাহীকে সহ- সম্পাদক ঘোষনা করা হয় । তাছাড়া মতলব উত্তর থেকে আর ২ কৃর্তি শিক্ষার্থী স্থান পায় তা হলেন আনফাল সরকার পমন সহ- সম্পাদক ও বাদশা শাওন উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ।
বিবি/ ইএম

























