০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেলকে (৩৫) কুপিয়ে হত্যা করে হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও ছিলেন। রাসেল শহরতলী শম্ভুগঞ্জের হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল-আমিন জানান, রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশ থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। তার পিঠে ছুরিকাঘাতের দুটি চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯