০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বীর মুক্তিযোদ্ধা বজলু মিয়ার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বজলু মিয়ার আজ ২৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের রমজানের ৮ তারিখ সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ-মাতৃকাকে স্বাধীন করতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ২ নম্বর সেক্টরে মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

মহান মুক্তিযুদ্ধের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গঠন করা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি দলের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার নৃশংস হত্যার পর তিনি আওয়ামী লীগকে সংগঠিত করে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেন। পরবর্তীতে এরশাদ বিরোধী গণআন্দোলনেও তিনি স্থানীয় জনমত তৈরিতে ব্যাপক ভূমিকা রাখেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের পিতা মরহুম বজলু মিয়া আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বাবুর নানা ভাই। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ছেলে সাজ্জাদ হোসেনের লালবাগের বাসায় আগামী শুক্রবার এক মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা বজলু মিয়ার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯