বিটেশ্বর ইউনিয়নের কাদিরভাঙ্গা গ্রামে প্রধানবাড়ি কতৃক আয়োজিত মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফেরার পথে কুমিল্লা ও চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন তিনি আজ একজন পঙ্গু প্রতিবন্ধীর সাথে পথিমধ্যে দাঁড়িয়ে কথা বলেন, এবং তার কুশলাদি জিজ্ঞাসা করেন,তার অভাব-অনটনের কথা শুনে এবং সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় তার স্ত্রী অনেক কষ্টে সংসার চালায় শুনে,চেয়ারম্যান মহোদয় তাৎক্ষনিক ভাবে প্রতিবন্ধী বাবুল প্রধানকে নগদ ১০,০০০ টাকা (দশ হাজার টাকা) প্রদান করেন ।
উপজেলা চেয়ারম্যান সুমন বলেন,সুদূর ঢাকায় পরিবার-পরিজন রেখে আপনাদের সেবা করার জন্য সারাবছর আমি দাউদকান্দিতেই থাকি আপনারাই আমার পরিবার। আপনাদের সকল সুবিধা- অসুবিধা আমাদেরকে জানান আমি এবং আমার পরিবার সব সময় আপনাদের কল্যানে কাজ করে যাচ্ছি আগামিতে করব ইনশাল্লাহ্ ।
এ সময় মেজর সুমন আরো বলেন,অত্র গ্রামের সচ্ছল ব্যক্তিদের অনুরোধ করি ,আপনারা এই পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য ধারন করে অসহায়- গরীব-দুঃখীদের পাশে সেবা করেন ।
বিবি/ ইএম




















