০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের দুপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম নাজমুল হোসেন (২৪)।

উপজেলার করমদি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি, গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

নাজমুল উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, গাংনী থানায় নাজমুলের নামে মাদকের পাঁচটি মামলা রয়েছে।

গাংনী থানা সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে করমদি গ্রামে গোলাগুলির শব্দে এলাকার মানুষের ঘুম ভাঙে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী, একটি দেশীয় পিস্তল, প্রায় এক কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসএম বুলবুল আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় পৃথক মামলা দায়ের করা হবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১০:১৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯