কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা বাকশীমূল ইউনিয়ন পরিষদে বুধবার বাজেট ঘোষণা ও মাহে রমজান এবং ঈদ উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়। পরিষদের উদ্যোগে আগামী ২০১৯ -২০২০ সালের অর্থবছরের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয় ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে। পরে ৮শত তিন জন অসহায় ও দ্ঃুস্থ মানুষের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান।
আগামী অর্থবছরের জন্য সম্ভাব্য বাজেট ধরা হয় ১কোটি ৬৩লক্ষ ৫৮হাজার ৬শ ৯৬ টাকা এর মধ্যে সর্বোচ্চ ব্যয় ধরা হয় যোগাযোগ খাতে। এই সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মারজানা আক্তার, প্যানেল চেয়ারম্যান লিটন রেজা, ইউপি সদস্য যথাক্রমে-ফারুক খাঁন, মোঃ মাহবুব, আমজাদ হোসেন, রিংকু আক্তার, ইয়াছমিন আক্তার সহ সকল সদস্যবৃন্দ।
ইমেইলে ছবি আছে।




















