০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বিদায় সংবর্ধনায় যা বললেন ইসি সচিব হেলালুদ্দীন

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সচিব বলেন, আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা। আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেটি করতে সক্ষম হয়েছি। মাননীয় নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের নির্দেশনা, পরামর্শ এবং তাদের দেখানো পথে এবং আপনাদের সকলের সকলের সহযোগিতায় আমরা জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের অধীনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করা এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা চ্যালেঞ্জ ছিল। আপনারা খেয়াল করে দেখবেন অতীতে কেয়ারটেকার সরকারের অধিনে অথবা সামরিক শাসনামলে অথবা রাজনৈতিক দলের অধিনে নির্বাচন হয়েছে বটে কিন্তু তাতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। এমন কী ৭০ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি।

তিনি বলেন, প্রথমবারের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের অধীনেই সকল রাজনৈতিক দল অংশগ্রহণই করেনি, মিনিমাম ভায়োলেন্সের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

হেলালুদ্দীন আহমদ বলেন, এরপরই চারটি ধাপে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতির হার যতই হোক না কেনো কিন্তু শান্তিপূর্ণভাবে এ নির্বাচনটা করতে আমরা সক্ষম হয়েছি। এ দুটি বৃহত্তম নির্বাচনে আমাদের চ্যালেঞ্জ ছিল, আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি যোগ করেন তিনি।

তিনি বলেন, সরকার যোগ্য মনে করেছে বলেই আমি এখানে কাজ করার সুযোগ পেয়েছি। আমি চেয়েছি নির্বাচন কমিশন শক্তিশালী হোক। সে জন্য কাজ করে গেছি।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে আমরা যদি ইভিএম ব্যবহার করতে পারি, তাহলে নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা এবং নির্বাচন কেন্দ্রিক মানুষের মধ্যে যে ভয়ভীতি সেটা অনেকাংশে কমে আসবে।

ট্যাগ :
জনপ্রিয়

বিদায় সংবর্ধনায় যা বললেন ইসি সচিব হেলালুদ্দীন

প্রকাশিত : ১১:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯