০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৯ রানে জয়ী ভারত

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে পাকিস্তানকে পাত্তাই দেয়নি ভারত। আগে ব্যাট করে তারা দাঁড় করায় ৩৩৬ রানের বড় সংগ্রহ। পরে বৃষ্টির কারণে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রানের।

যার বিপরীত নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বৃষ্টি আইনে ৮৯ রানের বড় জয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এখনও পর্যন্ত অপরাজিতই রইলো ভারত।

১৯৯২ সালের বিশ্বকাপে সর্বপ্রথম পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। তারপর থেকে ২০০৭ ব্যতীত সব বিশ্বকাপেই একবার হলেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব।

২৭ বছর আগের সে বিশ্বকাপে ৪৩ রানের ব্যবধানে জিতেছিল ভারত। পরে ১৯৯৬ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপেও আগে ব্যাট করেই জয়লাভ করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ দুই ম্যাচে তাদের জয়ের ব্যবধান ছিলো যথাক্রমে ৩৯ ও ৪৭ রানের।

২০০৩ সালের বিশ্বকাপে প্রথম ও এখনো পর্যন্ত একমাত্রবারের মতো প্রথমে ব্যাট করে ভারত। সে ম্যাচে শচিন টেন্ডুলকারের ৭৫ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে পাকিস্তানের করা ২৭৩ রানের সংগ্রহ ২৬ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে ভারত।

পরে ২০০৭ সালের বিশ্বকাপে দুই দলই বাদ পড়ে যায় প্রথম রাউন্ড থেকে। ফলে সেবার দেখা হয়নি তাদের। তবে ২০১১ সালের বিশ্বকাপে ২৯ ও ২০১৫ সালের বিশ্বকাপে ৭৬ রানের ব্যবধানে জয় পায় ভারত। সে হিসেবে রানের বিবেচনায় ২০১৯ সালের বিশ্বকাপের জয়টিই পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়।

বিবি/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৯ রানে জয়ী ভারত

প্রকাশিত : ১১:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯