১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

যুবলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিএন্ডএফ ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলায় নয় জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্তদের প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আট আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এই মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিন জন পলাতক রয়েছে।

মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন, তৎকালীন সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আখেরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম মুন্সী, তোহরুল ইসলাম ওরফে টুটুল, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, শরীফুল ইসলাম ওরফে শরীফ, মো. মাসুদ (পলাতক), সিরাজুল ইসলাম ওরফে সেন্টু ও আব্দুস সালাম (পলাতক)।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, মোসা. পারুল বেগম (পলাতক) ও মো. মাসুদ ওরফে লালচান। এদেরকেও ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ মামলায় মো. সেলিম রেজা, সেনাউল ইসলাম ও খাইরুল ইসলামকে খালাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় সিএন্ডএফ ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল ইসলামকে শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে গুলি করে হত্যা করা হয়। পরের দিনে নিহত মনিরুলের স্ত্রী রহিমা খাতুন ১৪ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুবলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৩:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯