০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ট্রাক-ক্রেন সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাক-ক্রেন সংঘর্ষে হোসেন আলী (৩০) নামে এক ক্রেনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হন।

শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

হোসেন আলী কক্সবাজারের মহেশখালী উপজেলার দীন মোহাম্মদের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্বপাশে ক্রেনটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই ক্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, এতে ক্রেনচালক হোসেন আলীসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে হোসেন আলী সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে ট্রাক-ক্রেন সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ১১:০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯