০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ নেত্রী ও কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বিউটি আক্তার কুট্টি চানপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন। পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

রূপগঞ্জে আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯