০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে নিজ ঘরে মা ছেলের গলাকাটা লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর গ্রামের আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)। আমজাদ হোসেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ জানান, স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে বৃদ্ধ মাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন মুকুল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান। এর পর তারা পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সিরাজগঞ্জে নিজ ঘরে মা ছেলের গলাকাটা লাশ

প্রকাশিত : ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯