০২:০১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পাহাড়ে মা-মেয়েকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাইয়ে ষাটোর্ধ্ব এক মা ও তার মেয়েকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
সোমবার গভীর রাতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা ষাটোর্ধ্ব এক মা ও তার ৩০ বছর বয়সি মেয়েকে গুলি করে হত্যা করেছে।নিহতরা হলেন- মা সাং খই মারমা (৬০) ও মেয়ে মে সাংনু মারমা (৩০)।

সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী এবং চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, মে সাংনুর স্বামী ও বাবা লিবারেশন পার্টি এমএলটির সক্রিয় সদস্য ছিলেন। সম্প্রতি তারা সেই দল ত্যাগ করে পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এমএলটির সশস্ত্র সন্ত্রাসীরা মা-মেয়েকে হত্যা করেছে।

বিবি/ইএম

ট্যাগ :

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয়বার বাদ চারবারের চ্যাম্পিয়ন

পাহাড়ে মা-মেয়েকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৯:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯