০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাতকানিয়ায় ৮ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার মানুষ

ভারী বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮টি ইউনিয়ন। এতে রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল, মসজিদ-মাদ্রাসা ও বসতঘরসহ বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। পানিবন্দি হয়ে রয়েছেন এই ইউনিয়নের ৩০ হাজার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও  বলেন, ‘গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে এখনপর্যন্ত সাতকানিয়ার ৮টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কিছু কিছু এলাকায় মানুষের ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে।’ পানিতে প্লাবিত ইউনিয়নগুলো মধ্যে বাজালিয়া, ছদাহ, এওচিয়া, কেঁওচিয়া, আমিলাইশ, খাগরিয়া, নলুয়া রয়েছে বলেও তিনি জানান।

এদিকে, টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম থেকে বান্দরবান রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আজ (মঙ্গলবার) সকালের বৃষ্টিতে সাতকানিয়ার কেরানির হাট থেকে বান্দরবানমুখী সড়কের বাজালিয়া অংশ পানিতে তলিয়ে যায়।

এ ব্যাপারে ইউনিয়ন সচিব বলেন, ‘সড়কে হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রিস্ক নিয়ে কয়েকটি বড় গাড়ি চলাচল করছে।’

ছদাহ ইউনিয়নের সচিব বলেন, ‘আমাদের ইউনিয়নের পূর্ব ছদাহ, উত্তর ছদাহসহ তিনটি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়েছে পড়েছেন। তবে এখনও ঘরবাড়িতে পানি উঠেনি।’

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

সাতকানিয়ায় ৮ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার মানুষ

প্রকাশিত : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯