০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পাবনার সুজানগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। উপজেলার হাসামপুর এলাকায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সাইফুল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, একটি হাঁসুয়া, একটি ড্যাগার, একটি কিরিচ, একটি প্লাস, দুটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সাইফুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য সাইফুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে অভিযানে যায় পুলিশ।

তিনি বলেন, উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তার সহযোগী ডাকাত সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯