০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বকাপের পিচ সত্যিকার অর্থে আবজর্না, জঘন্য?

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কোথায় হাই স্কোরিং হবে, বরং মিললো লো স্কোরের সম্ভাবনা। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের উইকেট তেমন আভাস দিলো গতকাল। এ নিয়ে সমালোচনায় মুখর সাবেক ইংলিশ ব্যাটসম্যান গ্রায়েম ফাউলার ও মার্ক বুচার।

ম্যানচেস্টারের ওল্ড ট্যাফোর্ডে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। অথচ এমন পিচে রান তোলাটাই কষ্টকর হয়ে দাঁয়েছিল কিউইদের জন্য।

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ৬৭ রান তুলতে খরচ করেছেন ৯৭ বল! সেমিফাইনালে এমন নিষ্প্রাণ পিচ দেখে তাই খুব বিরক্তি ঝরেছে ওল্ড ট্র্যাফোর্ডের ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা সাবেক ক্রিকেটার ফাউলারের কণ্ঠে। টুইট করে তাই ক্ষোভ উগড়ে দিয়েছেন এভাবে, ‘বিশ্বকাপের সেমিফাইনালের জন্য কি ‘জঘন্য’ একটা পিচ! দর্শকদের জন্য সত্যিই খারাপ লাগছে। তারা এত টাকা খরচ করে আসছে শুধু মাত্র এমন নিম্নমানের পিচে খেলা খেলা দেখার জন্য।’

সাবেক আরেক ইংলিশ ওপেনার বুচারের কণ্ঠেও মিললো একই সুর, ‘দুঃখিত, তবে বলতেই হচ্ছে এবারের টুর্নামেন্টের পিচ সত্যিকার অর্থে আবজর্না।’

স্লো পিচের কারণে টুর্নামেন্টে লো স্কোরের দেখা মিলেছে বেশ কয়েকবার। তাই বেশির ভাগ ক্ষেত্রে টস জিতে ব্যাটিং নেওয়ার প্রবণতা দেখা গেছে বেশি। এমন পিচ নিয়ে খুব বেশি সমালোচনা হলেও কেউ কেউ বলছেন জুনে ইংল্যান্ডের অপ্রত্যাশিত আর্দ্র আবহাওয়াই এর কারণ। এর ফলে গ্রাউন্ডসম্যানরা ঠিকমতো পিচ প্রস্তুত করতে পারছেন না।

বিবি/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বিশ্বকাপের পিচ সত্যিকার অর্থে আবজর্না, জঘন্য?

প্রকাশিত : ০৩:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯