১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মীরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ১৩ জুলাই দুপুর সাড়ে ১২ টার সময় জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের ভালুকিয়া এলাকার মাদক ব্যবসায়ী সাবেক বারইয়ারহাট কলেজ ছাত্রলীগ নেতা রাজুর বাড়ী থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসানের নেতৃত্বে এসআই সুজয় কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে রাজুর বাড়ী থেকে তার জিম্মায় থাকা ৩শ ৩০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করে। এঘটনায় পুলিশ ফজলুল হকের ছেলে ফরহাদ হোসেন রাজু (২৭) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকপাড়া গ্রামের দিদারুল আলমের ছেলে আকাশ আলমকে (২৪) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার ভালুকিয়ায় অভিযান চালিয়ে রাজুর বাড়ী থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাজুসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনারসাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরো জানান, আটক রাজুর বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩

মীরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯