কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের দশম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) মেধাবী শিক্ষার্থী জাকির হোসাইন বেশ কয়েকদিন যাবৎ ‘হেপাটাইটিস-বি’এর আক্রমনে “লিভার সিরোসিস” সমস্যায় ভুগছেন। জাকির বর্তমানে ঢাকার বিআরবি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার যাবতীয় খরচ মেটানোর জন্য প্রায় ৪০ লক্ষ টাকা দরকার যা জাকিরের পরিবারের ক্ষেত্রে বহন করা অসম্ভব।
জানা যায়, কয়েকদিন আগে জাকির হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারের শরণাপন্ন হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পরে ডাক্তার জানায় জাকির হেপাটাইটিস-বি তে আক্রান্ত হয়ে লিভার সিরোসিসে ভুগছেন। জাকির গত ১০ জুলাই থেকে অচেতন অবস্থায় বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রতিদিন শুধুমাত্র আইসিইউতে রাখা ও ওষুধ বাবদ খরচ হয় ৬০-৭০ হাজার টাকা। কর্তব্যরত চিকিৎসকরা জানান, যত তাড়াতাড়ি সম্ভব তাঁর চিকিৎসা করাতে হবে অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবে না। জাকিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামে। পরিবারের পাঁচ ভাইদের মধ্যে সবার ছোট জাকির। তার বাবা একজন পল্লী চিকিৎসক ও মা গৃহিণী। এমতাবস্থায় এতো টাকা সংগ্রহ ও তার চিকিৎসার জন্য ব্যয় করা তার পরিবারের পক্ষে অসম্ভব । তাই সমাজের বিত্তবানসহ সব পেশার মানুষদের কাছে তার পরিবার ও সহপাঠীরা সাহায্যের হাত বাড়িয়েছে । সবার একটু সহযোগিতায়ই আমাদের মাঝে ফিরে আসতে পারে জাকির।
জাকির হোসাইনের চিকিৎসার জন্য সাহায্য পাঠাতেঃ
বিকাশ (পার্সোনাল): ০১৭৬৪৫১৮৪৭০, ০১৬৮৮৩১৫২৮৮।রকেট (ডাচ বাংলা): ০১৮৪৬৬৮২৪৩৬২, ০১৮৪৫৭১০৭১২১।
বিবি/ইএম





















