০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

টানা বর্ষণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অচল

কক্সবাজার জেলাসহ দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চন্দনাইশ কসাই পাড়া এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হওয়ায় বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।

সড়কের উভয় পাশে আটকে গেছে শত শত যানবাহন। কসাই পাড়া থেকে চট্টগ্রাম-কক্সবাজার দুই দিকেই ৫/৬ কি.মি. এলাকা জোড়ে সড়কের উপর আটকা পড়ে আছে শত শত যানবাহন। এই রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার রাতের প্রথম ভাগ থেকে এই যানযটের সৃষ্টি হয়। এতে করে শত শত যাত্রীরা সীমাহীন দুর্ভোগের সম্মুখীন হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিকেল চারটা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকায় বন্যার পানিতে সড়ক তলিয়ে যায়। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী সাধারণ।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হাটহাজারীতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে স্বস্তি নিম্নআয়ের পরিবারে

টানা বর্ষণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অচল

প্রকাশিত : ০২:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯