১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কাপাসিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-ঘন পরিবেশেে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ১৩ জুলাই কলেজের অধ্যাপকমন্ডলীর মিলনায়তন কক্ষে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২০১৯ সম্পন্ন হয়। মোট ৪২ কলেজ শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে আইসিটি বিভাগের প্রভাষক শামীম আহমেদ ২৪ ভোট এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলী এরশাদ হোসেন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়।

অন্যদিকে নারী শিক্ষক প্রতিনিধি নির্বাচনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক লুৎফুর নাহার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ৫ জন শিক্ষক ও ২ শিক্ষিকা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. ওয়াজিদুর রহমান খান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াজিদুর রহমান খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। আশা করি, কলেজের বিভিন্ন কার্যাবলী নির্বাচিত প্রতিনিধিরা সঠিক ভাবে করতে পারবেন।

নির্বাচিত প্রতিনিধি আলী এরশাদ হোসেন জানান, কলেজ প্রতিনিধি নির্বাচনে আমরা সন্তুষ্ট। বিজয়ী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

বিবি/ইএম

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

কাপাসিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন

প্রকাশিত : ০২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯