মানব কল্যানের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ ঘটল পাটকেলঘাটা ফ্রেন্ডস গ্রুপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর। ১৪ জুলাই রবিবার বিকাল ৫টায় তালা উপজেলার পাটকেলঘাটা বাজারস্থ স্বাগতা ক্লিনিকের সামনে ফ্রেন্ডস গ্রুপ এর নিজস্ব কার্যালয়ে এ সমবায় সমিতির পরিচয় পরিচিতি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ফ্রেন্ডস গ্রুপ-২০০০, পাটকেলঘাটা এর সভাপতি সিরাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ, জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত), সাতক্ষীরা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ, আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ জাকির হোসেন, আবু সাঈদ, যশোর জেলা সমবায় অফিস পরিদর্শক অনিমেষ দাশ, শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি শেখ রহমত আলী। ফ্রেন্ডস গ্রুপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্যগণ গুরুত্বপূূর্ণ বক্তব্য পেশ করেন, রুপায়ন হাজরা, উত্তম কুমার পাল, মিলন রহমান, লক্ষণ দাশ, বিপ্লব মন্ডল, খালিদ হোসেন, প্রকাশ সহ আরো অনেকে। পরিশেষে ফ্রেন্ডস গ্রুপ সমবায় সমিতির আগামী পথচলা আরো শুভ ও মঙ্গল কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ফ্রেন্ডস গ্রুপের সাহিত্য সম্পাদক সাংবাদিক সাঈদ হাসান।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















